ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস এ মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রতিবেদনগুলোও দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না। তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।
তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, কীভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ সময় বাংলাদেশের আদালত কর্তৃক ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গটিও ব্রিফিংয়ে উঠে আসে। ব্রুস এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া। অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৩ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
৪ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে