ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রবিবার বিকেলে কর্মসূচি স্থগিত করে প্রেস ক্লাব এলাকা ছাড়েন তারা।

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

ইতিমধ্যে তাদের আরেকটি প্রতিনিধি দল এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছে জানিয়ে তিনি বলেন, ‘দাবি পূরণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদন করা হবে।’

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে লাইসেন্স নেওয়াসহ ১১ দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।

বিক্ষোভকারীরা জাতীয় প্রেসক্লাব, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে সড়কে অবস্থান নিলে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা।

গত বৃহস্পতিবারও শত শত অটোরিকশা চালক ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করলে নগরবাসীর চরম দুর্ভোগ পোহাতে হয়। ওইদিন বিকালে দাবি পূরণে আন্দোলনকারীরা দুই দিনের আল্টিমেটামও দেন। তবে সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় আজ তারা সড়কে নেমে আসেন।

ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

৩ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরাল রাবি প্রশাসন

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।

৪ ঘণ্টা আগে

সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্ক-মতবিনিময়ের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।

৪ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ— বেনজীরের কাছে থাকতে পারে ‘অন্য দেশের পাসপোর্ট’

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।

৪ ঘণ্টা আগে