শুনানির অষ্টম দিনে ৪৫ আপিল মঞ্জুর ইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানায়, আট দিনে প্রায় ছয়শত আপিল শুনানি হয়েছে। এর মধ্যে আজ ১১২ আবেদনের শুনানি হয়। এতে ৩৭টি আবেদন না মঞ্জুর হয়েছে। ৪৫টি মঞ্জুর হয়েছে। পেন্ডিং ১৯টি আবেদন। ৯টি আবেদন প্রত্যাহার কারণে উত্থাপিত হয়নি। দুটি আপিলের আবেদনকারী অনুপস্থিত ছিলেন।

এদিকে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ঋণ খেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ প্রার্থিতা বহাল কুমিল্লা-৪ আসনে

কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি নিয়ে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।

সম্প্রতি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

২ ঘণ্টা আগে

১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

আজ বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।

৩ ঘণ্টা আগে

পুলিশের ৪ কর্মকর্তা বদলি

প্রজ্ঞাপনে জানানো হয়, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

আগে সংসদে আসেন, এরপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন, তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।’

১৫ ঘণ্টা আগে