প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি

বিকেলে ‘কলম বিসর্জন’, দশম গ্রেড না পাওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৩ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ছবি: সংগৃহীত

বেতন দশম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথও নেন তারা।

দশম গ্রেডে বেতন ছাড়া শিক্ষকদের বাকি দুই দাবি হলো— ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শহিদ মিনারের অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা উপস্থিত রয়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, কলম নেই বলে হয়তো আমলারা আমাদের দাবি পূরণের প্রজ্ঞাপনে সই করতে পারছেন না। তাই আমরাও তাদের উদ্দেশে কলম সমর্পণ করব।

শিক্ষকদের অভিযোগ, পুলিশের উপপরিদর্শক, নার্স ও উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ১১তম গ্রেডের বেতনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন।

শিক্ষকরা বলেন, তাদের অব্যাহত আন্দোলনের মুখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। সে অনুযায়ী গত ৭ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়ন না করে নবগঠিত পে-কমিশনে পাঠায়। এরপর দুই মাস পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পে-কমিশন জানিয়ে দেয়, শিক্ষকদের গ্রেড পরিবর্তনের কাজ পে-কমিশনের এখতিয়ারভুক্ত নয়, এটি সার্ভিস কমিশনের কাজ। পে-কমিশনের অপারগতার পর শিক্ষকরা আবারও তাদের দাবি দশম গ্রেডে ফিরে যান এবং তা বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম: এনবিআর

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখা

৮ ঘণ্টা আগে

ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।

৯ ঘণ্টা আগে

জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

১১ ঘণ্টা আগে