৭ রাজ্য নিয়ে ইউনূসের বক্তব্যে ভারতে প্রতিক্রিয়া

কলকাতা প্রতিনিধি
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চীন সফরে গিয়ে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রধান উপদেষ্টার বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে ত্রিপুরার সাবেক মহারাজা তথা তিপ্রা মোথা নেতা প্রদ্যোৎ মাণিক্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদিবাসীদের সমর্থন নিয়ে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের সামনে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে প্রকাশ, সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন ইউনুস। তিনি নাকি বলেছিলেন, উত্তরপূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনো উপায় নেই।

অধ্যাপক ইউনূসের বক্তব্যের একটি ভিডিও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওতে অধ্যাপক ইউনূস বলছিলেন, এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।

অধ্যাপক ইউনূসের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন, আশ্চর্যজনক যে ইউনূস চীনাদের কাছে প্রকাশ্যে বলেছেন, ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। বাংলাদেশে চীনের বিনিয়োগের বিষয়টি স্বাগত। কিন্তু সাতটি ভারতীয় রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য ঠিক কী?

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে তাদের সমুদ্রে প্রবেশের অভিভাবক হিসাবে ব্যাখ্যা করেন। তার এই বক্তব্য আপত্তিকর ও তীব্র নিন্দনীয়। ইউনূসের এই মন্তব্য ভারতের কৌশলগত ‘চিকেন নেক’ করিডোরের সঙ্গে জড়িত অবিরাম দুর্বলতার আখ্যানকে তুলে ধরে।

ঐতিহাসিকভাবে এমনকি ভারতের আভ্যন্তরীণ শক্তিগুলোও বিপজ্জনকভাবে উত্তর-পূর্বকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য এই গুরুত্বপূর্ণ পথটি বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়ে আসছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পাশাপাশি তিনি এ আবেদনও করেন, অধ্যাপক ইউনূসের এ মন্তব্য যেন হালকাভাবে না নেওয়া হয়। কারণ এগুলো গভীর কৌশলগত বিবেচনায় দীর্ঘস্থায়ী এজেন্ডা প্রতিফলিত করে।

অধ্যাপক ইউনূসের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার তিপ্রা মোথা নেতা প্রদ্যোৎ বলেন, আমাদের আদিবাসীদের সমর্থন নিয়ে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের ওপর নির্ভরশীল নই।

১৯৪৭ সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া ভারতের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করে প্রদ্যোৎ বলেন, ওই সময় সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চেয়েছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত

এবারের পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭টি শিশু। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন এবং সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। রোড সেফটি ফাউন্ডেশনের ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে’ এই চিত্র উঠে এসেছে।

১৩ ঘণ্টা আগে

নারী এমপিদের নিয়ে আমির হামজার ‘কুৎসিত বক্তব্যে’র বিচার চাইলেন রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা তার নিজের পাশাপাশি জাতীয় সংসদের আরও দুজন নারী সহকর্মীকে নিয়ে অপর সংসদ সদস্য আমির হামজার (কুষ্টিয়া-৩) ‘কুৎসিত’ ভাষায় দেওয়া বক্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার চেয়েছেন।

১৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

১৫ ঘণ্টা আগে

আদানির সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে চায় সরকার: বিদ্যুৎমন্ত্রী

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনা করতে চাই সরকার। একই সঙ্গে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে একটি বৃহৎ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

১৬ ঘণ্টা আগে