১ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসির এই ওয়েবসাইট থেকে জানা যায়, আজ সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৬ হাজার ১৫০ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ জন, নারী ভোটার ১৬ হাজার ৬৫ জন।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলো।

এর আগে ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এদিকে ইসি সচিব গতকাল রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন ২ লাখের অধিক এবং নিবন্ধন হয়েছে প্রায় ১ লাখ। যারা অ্যাপটা ডাউনলোড করেছেন, তারা যদি নিবন্ধন করেন...সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা আরও ভালো হয়।’

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বলেন, ‘অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে: মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

৭ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নেবে সরকার : পাট প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালি আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।’

৭ ঘণ্টা আগে

এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গ্রেপ্তার ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাং

৭ ঘণ্টা আগে

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

৯ ঘণ্টা আগে