ডেস্ক, রাজনীতি ডটকম

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে।
গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং বর্তমানে এটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের প্রকৌশল বিভাগের সূত্রটি জানিয়েছে, যাত্রীরা উড়োজাহাজে উঠে যাওয়ার পর, বিমানের পাইলট উড্ডয়নের আগে শেষবারের মতো চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারেন ডানার ফ্ল্যাপ কাজ করছে না। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়।
ফ্লাইটের যাত্রীরা জানান, নির্ধারিত সময়ের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে ড্রিমলাইনারের ক্রুরা তাঁদের জানান—ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ছাড়তে পারবে না। প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করা হয়।
রোমের ফিউমিসিনো বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর আজকের পত্রিকাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। শেষ খবর অনুযায়ী, উড়োজাহাজটি গ্রাউন্ডেড রয়েছে।
তিনি আরও জানান, রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার, তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে। এরই মধ্যে রওনা হয়েছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর, ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে। অর্থাৎ, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না। ততক্ষণ যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকা ফিরে আসে।

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
৬ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে