ওমান প্রবাসীদের ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু

ডেস্ক, রাজনীতি ডটকম
র‌য়্যাল ওমান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: রয়টার্স

ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের জন্য রেসিডেন্ট কার্ডের মেয়াদ ও ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এখন থেকে প্রবাসীরা তাদের রেসিডেন্ট কার্ডের জন্য এক থেকে তিন বছর মেয়াদের বিকল্প বেছে নিতে পারবেন।

গালফ নিউজের সোমবার (১১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এক বছরের রেসিডেন্ট কার্ডের জন্য ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এর ফি ১০ রিয়ালই রাখা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই পরিবর্তন প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আরও নমনীয় বিকল্প সরবরাহ করবে।

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকদের জন্য ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপন ফি ১০ রিয়ালই রাখা হয়েছে।

এক বিবৃতিতে র‌য়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

সূত্র: গালফ নিউজ

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

৬ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

৬ ঘণ্টা আগে

মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধির অভিযোগ তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

৬ ঘণ্টা আগে