প্রতিবেদক, রাজনীতি ডটকম

খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ. আহসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা 'সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসে'র (এসসিএআই) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি হিসেবে তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক এ ধরনের পেশাজীবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।
শুক্রবার (২৭ মার্চ) এক আনুষ্ঠানিক চিঠিতে এসসিএআই'র প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট এই নিয়োগ নিশ্চিত করেন।
চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি।
এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির কার্যক্রম শুরু হবে।
চেয়ার হিসেবে ডা. আহসানের দায়িত্বের মধ্যে থাকবে আন্তর্জাতিকভাবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা এবং এসসিএআই'র কৌশলগত কাজের সঙ্গে কমিটির কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখা। এ ছাড়া কমিটির সভা ও কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাডহক সাব-কমিটি গঠন এবং কমিটির কার্যক্রমকে স্বচ্ছ ও ব্যবসায়িকভাবে পরিচালনা করাও তার দায়িত্বের অংশ।
ডা. আহসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে মেডিসিন বিভাগ ও কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত। বিশ্বব্যাপী কার্ডিওলজি ও হৃৎপিণ্ড সংক্রান্ত চিকিৎসা অঙ্গনে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার এই নিয়োগকে বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১৫ ঘণ্টা আগে