কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজনের হাতে স্মার্ট এনআইডি তুলে দেন সিইসি নাসির উদ্দিন। ছবি: কানাডা হাইকমিশন

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনের প্রতীক হিসেবে এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

কানাডা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে বলছে, কানাডায় এ কার্যক্রম শুরু হওয়ার ঘটনাটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনাবাসী নাগরিকদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো দেশের নাগরিকরা যেখানেই থাকুক না কেন, সবাই যখন অংশগ্রহণের সুযোগ পায় তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।

সিইসি আরও বলেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। আজ সে প্রক্রিয়ায় আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার আরও সহজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন সিইসি নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন।

নতুন এই কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ, ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে তাদের অবদান যেমন গুরুত্ব পাবে, তেমনি তাদের কণ্ঠস্বরও দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

৪ ঘণ্টা আগে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

৪ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৯ ঘণ্টা আগে