৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনীর চেষ্টায় বেলা ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।

জানা গেছে, প্রতি মাসে শ্রমিকদের বেতন ২৫ তারিখের মধ্যে দেওয়া হলেও মার্চ মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এ নিয়ে সোমবার বিকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তারা বাড়ি ফিরে যান।

মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবি করতে থাকেন তারা।

শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। ১১টার দিকে তারা রাস্তা ছাড়ে। ’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৩ ঘণ্টা আগে

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

৩ ঘণ্টা আগে

৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব

৪ ঘণ্টা আগে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।

৪ ঘণ্টা আগে