প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের যেকোনো সংকট ও দুর্যোগে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে জাতিসংঘ সর্বদা তার পাশে থাকবে। তিনি আরো জানান, ঢাকায় তার সফরের সময় যে আতিথেয়তা পেয়েছেন, তাতে তিনি মুগ্ধ। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার প্রচেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করেন গুতেরেস।
সকালে, জাতিসংঘ মহাসচিব ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলনও করেন।
এছাড়া, নতুন কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। তার চারদিনের সফরের তৃতীয় দিনে তিনি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন, যার মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনাতেও অংশ নেবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার প্রভাব যেন দুই দেশের ব্যবসা-বাণিজ্যে না পড়ে—এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের সাধারণ মানুষের জীবনমান, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
২ ঘণ্টা আগে
বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠনটি বলছে, কোনো ধরনের পরীক্ষণ-নিরীক্ষণ ছাড়াই অবিশ্বাস্য দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (ক্ষমতাসীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন) একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন হাতিয়ার।
৩ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে