প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ওমরাহ ও হজ পালনকারীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (হারাম শরীফ) এলাকায় হৃদরোগে আক্রান্তদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ‘সেফ হার্ট জোন’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে।
মক্কা হেলথ ক্লাস্টারের এই উদ্যোগের আওতায় গ্র্যান্ড মসজিদে আসা মুসল্লিদের জন্য মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব, ইনটেনসিভ কেয়ার বেড এবং বিশেষায়িত মেডিকেল দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
বিশেষ করে রমজান ও হজের মতো জনাকীর্ণ সময়ে হৃদ্রোগজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক সব জীবনরক্ষাকারী প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখন থেকে গ্র্যান্ড মসজিদ এলাকাতেই পাওয়া যাবে।
মক্কা হেলথ ক্লাস্টারের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্বে রয়েছে কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটি। খবর আরব নিউজের।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হৃদ্রোগজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে যখন বিপুল সংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারীরা গ্র্যান্ড মসজিদে সমবেত হন, তখন দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
প্রকল্পটির আওতায় ১০টি কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৩০ জন প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি বিশেষায়িত মেডিক্যাল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
হারাম হাসপাতালের মাধ্যমে একটি মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব ব্যবহার করে ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
এ ছাড়া গুরুতর রোগীদের জন্য উন্নত যান্ত্রিক সহায়তাও রাখা হয়েছে। এর মধ্যে জীবনরক্ষাকারী প্রযুক্তি যেমন ‘ইসিএমও’ (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন), হৃদ্যন্ত্রের স্টেন্ট এবং বিশেষায়িত ওষুধের সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেটারাইজেশন-পরবর্তী রোগীদের পরিচর্যা ও প্রয়োজন অনুযায়ী অন্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের জন্য নির্ধারিত ক্লিনিক্যাল প্রটোকল অনুসরণ করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে