৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫' দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা অবস্থান নিলে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় আন্দোলনকারীরা দ্রুত আইন জারির দাবি জানায়। বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে, সেজন্য পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছে। এই অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, সরকার সাত কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। তারা 'আজই অধ্যাদেশ' জারির দাবি জানান এবং বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর প্রস্তাবিত নাম নির্ধারণ করে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'। এই সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাতৃত্বকালীন ভাতা নিয়ে কারসাজি, ২ বছর ধরে বঞ্চিত ভাতাভোগী

তালিকায় মোছা. সালমা আক্তারের নাম থাকলেও তার নামে খোলা ব্যাংক হিসাবে অর্থ জমা হয়নি; বরং অন্য এক নারীর হিসাবে টাকা জমা ও উত্তোলনের তথ্য মিলেছে। ফলে গত দুই বছর ধরে সরকারি ভাতা থেকে বঞ্চিত রয়েছেন প্রকৃত ভাতাভোগী সালমা আক্তার।

২ ঘণ্টা আগে

হাসপাতালে কাউকে দালালি করতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

২ ঘণ্টা আগে

আটকে পড়া প্রবাসীদের আনতে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

২ ঘণ্টা আগে

কারিগরি শিক্ষাই হবে কর্মসংস্থান সৃষ্টিতে প্রধান চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারভিত্তিক করতে হবে, বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

৩ ঘণ্টা আগে