দ্রুতগতির সড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২: ০৮

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪টি দুর্ঘটনা ঘটেছে। এ সময় ১০টি গাড়ির সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের চালতিপাড়া, হাসাড়াসহ পৃথক ৪টি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।

পুলিশ জানায়, এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনায় ১০টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর তিনটি পরিবহন পালিয়ে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত চারটি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জ্বিলানী বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের ইনচার্জ আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

৮ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

৯ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৯ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে