গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক আদেশের পরিবর্তন করতে হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

আদেশ অনুযায়ী, সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে কারণে আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।

প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি এ প্রস্তাব অনুমোদন করলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে। আজ মঙ্গলবারই (১৩ আগস্ট) এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

এর আগেও গভর্নর নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করা হয়েছিল। সাবেক গভর্নর ফজলে কবিরকে পুনরায় নিয়োগ দিতে সংশোধন করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের আদেশ, যা ছিল দেশের ইতিহাসে প্রথম।

আদেশ সংশোধনের পর গভর্নর হিসেবে ২০২০ সালের জুলাই মাসে তাকে দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ শিক্ষকের ১০ শিক্ষার্থী, এসএসসিতে পাস করেনি একজনও

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির এই ফলাফলের তথ্য জানা যায়।

৪ ঘণ্টা আগে

৩১ দফার সঙ্গে এমডিজি বা এসডিজির খুব বেশি অমিল নেই: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১ দফার সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) খুব বেশি অমিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশ ও জনগণের উন্নয়নে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুম

৪ ঘণ্টা আগে

৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের নামে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। এ অভিযোগে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সফরের তথ্য প্রকাশ করেনি কোনো দেশই

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।

৬ ঘণ্টা আগে