ডেস্ক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মূহুর্তে স্থগিত করা হয়েছে এই আয়োজন। আয়োজকেরা বলছেন, মূলত ‘নিরাপত্তা জনিত’ কারণে এটি সাময়িক স্থগিত করা হয়েছে। তবে কনসার্টটি আগামী ঈদের পর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।
আগামীকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট। সেখানে প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস।
এতে আরও গান গাওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
কিন্তু হঠাৎ করেই এক দিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজকেরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভের ভাষ্য, অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। এটি পিছিয়ে পরের সপ্তাহে করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই ঈদের পর আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
৪ ঘণ্টা আগে
ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
৮ ঘণ্টা আগে
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগে