এবারের ঈদেও ট্রেনযাত্রা হবে নির্বিঘ্ন: রেলমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহায় ট্রেনযাত্রায় মানুষের কোনও ভোগান্তি নেই। গত রোজার ঈদেও মানুষ যেমন ঈদ উদযানে নির্বিঘ্নে বাড়ি ফিরেছে, এবারের কোরবানির ঈদেও তারা ভোগান্তি ছাড়া ট্রেনে বাড়ি ফিরতে পারবে।’

শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর জামতলায় জেলা পরিষদের ডাকবাংলো রেস্টহাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর পর তিনি গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করেন।

মন্ত্রী আরও বলেন, ‘এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করেছি। আগে ট্রেন পরে আসলে আগে ছাড়তো। এখন মাত্র একটা লাইন, তবে ডাবল লাইন আমরা করছি। গোয়ালন্দে আমরা একটা ট্রেন দেবো, সেটা পোড়াদহ থেকে হতে পারে অথবা দর্শনা থেকেও হতে পারে। অচিরেই গোয়ালন্দের বন্ধ স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং স্টেশনগুলো মেরামত করে নতুন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব ঘোষ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১৭ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৮ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

২০ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

২০ ঘণ্টা আগে