সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণে জাতীয় ঐক্যের ডাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২০: ২৩

মুজিববাদী বাহাত্তরের সংবিধান বাতিল করতে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছে, যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা ৭২-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান লিখব।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাসনাত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো দল যদি বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের আহ্বানে না আসে তাহলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সেই দলকেও আমরা বয়কট করবো। আমরা বাহাত্তরের পচা-গলা সংবিধান মানবো না।

বাহাত্তরের সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না জানিয়ে তিনি বলেন, এই সংবিধানের মধ্য দিয়েই ফ্যাসিবাদ কাঠামো সব সময় প্রতিষ্ঠিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে।

বঙ্গভবন ঘেরাও নিয়ে হাসনাত বলেন, আমাদের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। তবে এ ধরনের আন্দোলন আমরা চাই না। আমরা এরই মধ্যে তাদের (বঙ্গভবন ঘেরাওকারীদের) সঙ্গে কথা বলেছি। যারা আন্দোলনে আছেন তাদের প্রতিও আহ্বান জানাবো, আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আস্থা রাখুন।

আমরা একসঙ্গে নেতৃত্ব দিয়ে আবারও আন্দোলনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

২ ঘণ্টা আগে

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

৩ ঘণ্টা আগে

বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু, গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, চালুর প্রায় ১০ মিনিট পর থেকেই ইউনিটটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে

৩ ঘণ্টা আগে

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

৩ ঘণ্টা আগে