বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশি। তারা অবৈধভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবস্থানকালে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
ফেরত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার নলকুড়া গ্রামের আশিকুর রহমান (২৫), গাজিপুরের টঙ্গী থানার পূর্ব আগ্রাপুর বুনিয়াপাড়া গ্রামের সুমন সরকার (৩০), নরসিংদীর রায়পুরা থানার কাসারালকান্দি গ্রামের ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বনিপুর গ্রামের মিজান শেখ (২৮), খুলনার পাইকগাছা থানার কাশেমনগর গ্রামের রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের রাজৈর থানার ডাকছিন চান্দাপুটি গ্রামের বেলাল মোল্লা (২৮), নড়াইলের বাগাডাঙ্গা গ্রামের রেজিনা খাতুন (২৫), একই এলাকার সাগারি ফকির (২৮), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার কালিবাড়ি গ্রামের রবিউল হাওলাদার (২৫), একই এলাকার মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার আগরদিয়া গ্রামের রুবেল গাজী (২৫) ও একই এলাকার খালিদ হোসেন (২৫)।
এদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা মামলার পর থেকে ভারতে পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৭ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৮ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে