ডেস্ক, রাজনীতি ডটকম

বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে গেছে।
শুক্রবার শুরু হওয়া টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সময়ে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ।
প্রথম সেশনে ২ উইকেটে ৭৪ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর এক পর্যায়ে আলোক স্বল্পতায় খেলা থেমে যায়। পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তারপর বৃষ্টি বাড়তে থাকে এবং অন্ধকার পরিবেশ হওয়ার ফলে দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে মাত্র ৯ ওভার।
এদিন ২৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের হয়ে লড়াই করেছেন মুমিনুল হক। প্রথম দিনের খেলার শেষে ৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
ভারতের পক্ষে প্রথম সেশনেই ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামকে ফেরান তিনি। জাকির ২৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। সাদমান ৩৬ বলে ২৪ রান করে আউট হন।
অন্য উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। লাঞ্চের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যক্তিগত ৩১ রানে ফেরান তিনি।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।
৪ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগে