প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘বিয়ারিং কাজ না করার কারণে’ ওই ঘটনা ঘটেছিল বলে বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রয়াত্ত এয়ারলাইন্স সংস্থাটি।
সোমবার (১৯ মে) এ বিবৃতি দিয়েছে বিমান। তবে বিয়ারিং কেন কাজ করেনি ওই ফ্লাইটে, সে বিষয়ে বিবৃতিতে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনা অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে বলা হয়েছে, ‘বিয়ারিং ফেইলিওরে’র কারণ তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে।
গত ১৬ মে দুপুরে কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দেয়। এর কিছুক্ষণ পরই এর ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে।
বিমানের ওই ফ্লাইটে দুজন ক্রু ও ৭১ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়। বিমানের খুলে পড়া চাকাটি পরে কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার ব্যাখ্যা দিয়ে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রওশন কবীর বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ উড়োজাহাজগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানি। শুক্রবার ঘটে যাওয়া ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, ডি-হেভিল্যান্ড থেকে প্রস্তুত করা ম্যানুয়ালে চাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার বিচ্যুত হতে পারে, যা সে দিন ঘটেছে।
বিমান বিজ্ঞপ্তিতে বলছে, উড়োজাহাজটি নির্দিষ্ট পার্কিং বে’তে পোঁছালে প্রকৌশলীরা বাম দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা না থাকার বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, চাকাটি বিয়ারিং ফেল করে বিচ্যুত হয়েছে। উড়োজাহাজ নির্মানকারী প্রতিষ্ঠান থেকে প্রণীত রক্ষণাবেক্ষণ ম্যানুয়ালের টাস্ক সূত্র অনুযায়ী, চাকার বিয়ারিং ফেইলিওর হলে সম্পূর্ণ চাকা খুলে যেতে পারে বলে উল্লেখ আছে। এর সঠিক কারণ তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে।
ওই ঘটনার পর বিমানের প্রকৌশল বিভাগ তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় অবস্থানরত সব ড্যাশ-৮ উড়োজাহাজের সব চাকা পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। এ ছাড়া কানাডার নির্মাতা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে টেকনিকাল স্টাফ পাঠাতেও অনুরোধ করা হয়েছে। ওই কোম্পানি সোমবার (১৯ মে) স্পেশালাইজড টিম পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে।
এ ঘটনায় চিফ অব ফ্লাইট সেফটির নেতৃত্বে তিন সদস্যের একটি নিরাপত্তা তদন্ত কমিটি গঠন করেছে বিমান। এ ছাড়া প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের অধীনে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এসব কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিমান বলছে, তদন্ত কমিটি দুটি কমিটি বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনার মূল কারণ অনুসন্ধান, এ সম্পর্কিত মেইনটেন্যান্সের শর্ত ও রেকর্ড পরীক্ষা এবং এমন ঘটনা আবার ঘটা থেকে রোধে পরামর্শ দেবে।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
১৯ ঘণ্টা আগে
বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
১৯ ঘণ্টা আগে