নৌপথে কোনো অরাজকতা চলবে না: উপদেষ্টা সাখাওয়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশালের উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও বেশি আধুনিকায়ন করা হবে। যাতে নৌপথে যাত্রী সাধারণের চলাচলে কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল জেলার হিজলা লঞ্চঘাটে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম এবং মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএ’র নবসৃষ্ট ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকায় নৌপথে কোনো অরাজকতা চলবে না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা যতই সেতু তৈরি করি না কেন, নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। এক সময় আমরা নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহন চালান, তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে হয়রানি না হন। পাশাপাশি নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশালের নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক প্রমুখ।

এদিকে হিজলার কৃতি সন্তান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর লঞ্চঘাটে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিয়াজের নামে একটি পল্টুন উদ্বোধন করেন। পাশাপাশি তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নিরসনের আশ্বাস দেন। এর আগে তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিয়াজের কবর জিয়ারত করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনে আগস্টে বিশেষ সংসদ অধিবেশন, জানালেন আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ

৬ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের

৬ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

৮ ঘণ্টা আগে

মাইলস্টোনে নিহত তাসনিয়ার ছোট ভাই তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরে জানতে পারেন তাহসিনের কথা, মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোনকে হারানোর ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহ

১৯ ঘণ্টা আগে