জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

একপ্রকার মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাক করার পর অনেকটা সময় পালস পাওয়া যাচ্ছিল না তার। পরে চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু হয় তার। হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তার। এমনকি কথাও বলেছেন।

তবে এখনই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারবেন না তামিম। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে সাবেক অধিনায়ককে। দেশসেরা ওপেনারের সুস্থতার জন্য দেশ ও বিদেশের অনেকেই প্রার্থনা করছেন।

তামিমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবি কর্মকর্তাদের অনেকেই ছুটে গেছেন সাভারের ওই হাসপাতালে। তাদের সঙ্গে গেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদও। তামিমের চিকিৎসায় তড়িৎ ব্যবস্থা নেওয়ায় চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পরে এক বিবৃতিতে বিসিবি প্রধান বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সকল চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি আমরা কৃতজ্ঞ। তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের আপডেট জানতে প্রধান উপদেষ্টার অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।’

তামিমের চিকিৎসায় সবধরনের সহায়তার প্রস্তুত বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে। তার দ্রুত সুস্থতার জন্য সব রকমের সহায়তা করবে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে আজ সকালের দিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আজ মাঠে নেমেছিলেন তামিম। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।

খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। তার হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তা করা যায়নি।

স্ট্রোক করার পর তামিম ইকবালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। যে কারণে তাকে ২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দিতে হয়েছে। তামিম যে পর্যায়ে চলে গিয়েছিলেন, সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। খুব কম রোগীই সেখান থেকে ফিরে আসতে পারেন। এ পরে ওই হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়।

স্বস্তির কথা হচ্ছে, হার্টে রিং পরানোর পর তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্ঞান ফিরেছে তার। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৩ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৫ ঘণ্টা আগে
Advertisement