বাসস

রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, কয়েকদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৌদি আরব সফর করেন। সেখানকার সবচেয়ে বড় কোম্পানি ‘আরামকো’ বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ পরিবারের সদস্যদের নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো বাতিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ উপদেষ্টার পরিষদের সভায় দুটি প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছে।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
১০ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১১ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে