১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যোগ্য: মিয়ানমার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৮: ২৮
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প। ছবি: ইউএনএইচসিআর

মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দেওয়া তালিকা থেকে যোগ্যদের বাছাই করতে শুরু করেছে মিয়ানমার। বাংলাদেশের দেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা এরই মধ্যে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে তারা প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে নিশ্চিত করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মিয়ানমার আরও ৭০ হাজার রোহিঙ্গার তালিকা চূড়ান্ত যাচাই করছে। এ তালিকায় থাকা রোহিঙ্গাদের নাম ও ছবি তারা মিলিয়ে দেখবে। বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার তালিকা যাচাইয়ের প্রক্রিয়াও শিগগিরই সম্পন্নের প্রতিশ্রুতি দিয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার আলোচনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় আট লাখ রোহিঙ্গার তালিকাটি মিয়ানমারকে সরবরাহ করেছিল।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, মিয়ানমারের রোহিঙ্গাদের তালিকা যাচাইয়ের এ পদক্ষেপ রোহিঙ্গা সংকট সমাধানের দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। কারণ এই প্রথমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোনো তালিকা মিয়ানমারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে

১৫ ঘণ্টা আগে

আমার সুদৃঢ় ভূমিকায় দেশে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি: সাহাবুদ্দিন

জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১৬ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৬ ঘণ্টা আগে