প্রতিবেদক, রাজনীতি ডটকম

অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমসহ প্রদত্ত নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টা তার বিশেষ সরকারি ফয়েজ আহমদ তৈয়্যবকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এই মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো- ভূমি, এনবিআর, বাণিজ্য এবং বিআরটিএ।
এই লক্ষ্য অর্জন করার জন্য মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার এবং শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করাসহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
ডেটার আন্তঃক্রিয়াশীলতা এবং ডেটা এক্সচেঞ্জ এর মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিলাপের পরিবর্তে সিকিউর এপিআইয়ের মাধ্যমে ডেটা আদান প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের মন্ত্রণালয়গুলো নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরি করে বেশকিছু সাইলো তৈরি করেছে, এমতাবস্থায় সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে এই সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা।
প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুসারে প্রধান প্রধান কিছু মন্ত্রণালয়ের জন্য পাইলট প্রোগ্রাম যে কোন মূল্যে আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৫ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয
৭ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু
৭ ঘণ্টা আগে