প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এ ঘোষণা দেন।
জুলাই আন্দোলনের সময় আহত অভ্যুত্থানকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে আওয়ামী লীগের বিচার না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন। তাদের দাবি, সে সময় ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত। এসময় তারা সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারেরও কঠোর সমালোচনা করেন।
আহতরা বলেন, ‘বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনেই বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত।’
তারা জানান, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সমাবেশ শেষে, বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহীদ মিনারে অবস্থান নেন, যেখানে তাদের আন্দোলন আরও জোরালো করার সংকল্প ব্যক্ত করা হয়।

গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় দীপালি আক্তার নামের এক প্রবাসী নারী গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
৬ ঘণ্টা আগে
অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙে চাঁদের সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়ে এই চার ক্রু সদস্য মানব ইতিহাসের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন।
৮ ঘণ্টা আগে