প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশে তেলের কোনো সংকট নেই এবং সেচ মৌসুমে কৃষকদের ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার সম্পূর্ণ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। আমাদের তেলের সংকট নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেয়া হয়েছে, বর্তমানে এরচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এ সময়টা গরম সময়। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়, সেদিকেও খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রতিরোধে ও অবৈধ ড্রেজার বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দৃশ্যমান দেখে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।
এসময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
১১ ঘণ্টা আগে
তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’
১১ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
১১ ঘণ্টা আগে
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
১১ ঘণ্টা আগে