কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের সমাবেশ আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জনকণ্ঠের সাংবাদিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি ডিআরইউ’র

ঈদুল ফিতর সামনে রেখে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধ না করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে আজ মঙ্গলবারের (১৭ মার্চ) মধ্যেই সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি।

১৫ ঘণ্টা আগে

ধর্ষণের ঘটনায় 'দ্রুত অ্যাকশন' নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব বিষয়ে খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যতদূর যাওয়া দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

লটারি বাতিল, স্কুলে ভর্তির সিদ্ধান্ত অংশীজনদের মতামতের ভিত্তিতে

দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। লটারির বদলে কোন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি: বিডা চেয়ারম্যান

সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক কালচার আনা জরুরি উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি।’

১৮ ঘণ্টা আগে