বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বিমানবন্দরে নামল ঢাকার ৪ ফ্লাইট

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৪টি ফ্লাইট।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইট নামে।

বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪। এটি ঢাকার পরিবর্তে চট্টগ্রামে বিকেল ৪টা ৩৩ মিনিটে অবতরণ করে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট ৪৪৬ চট্টগ্রামে নামে বিকেল ৪টা ৩২ মিনিটে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ বিকেল ৪টা ৪৭ মিনিটে চট্টগ্রাম পৌঁছে এবং একই প্রতিষ্ঠানের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট বিএস-১৮৮ চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ১৫ মিনিটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সংবাদমাধ্যমকে বলেন, ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় আন্তর্জাতিক-অভ্যন্তরীণ ৪টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

৫ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

৫ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

৫ ঘণ্টা আগে

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

৭ ঘণ্টা আগে