বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৪৯

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আইএসপিআর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে।

আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ভর্তি আছে।

আইএসপিআর আরও জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন আহত আটজন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত ও ১০ জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনজন, নিহত একজন। ঢাকার সিএমএইচে রয়েছেন আহত ২৮ জন ও নিহত ১৬ জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার আছেন আহত ১৩ জন ও নিহত দুজন।

এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০ জন, নিহত রয়েছেন একজন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছেন একজন। শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন। ইউনাইটেড হাসপাতালে দুজন আহতের পাশাপাশি নিহত রয়েছেন একজন। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনজন।

এর আগে মঙ্গলবার সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ দিন সকালে জানান, ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে ৪২ জন চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ১২ মিনিট পরেই এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনা ঘিরে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সারা দেশে এই শোক পালন করা হচ্ছে।

এদিকে আজকের এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে : ইরানি রাষ্ট্রদূত

তিনি বলেন, কত সংখ্যক বাংলাদেশি ইরানে আছে সেই তার সঠিক পরিসংখ্যান আমার হাতে নেই। তবে আমি এতটুকু জানি যে তেহরানে বাংলাদেশ দূতাবাস আছে তেহরানে তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত একটা যোগাযোগের মধ্যে আছে। যখনই কোন ধরনের কোন সহযোগিতা চাওয়া হলে বা কোন কিছু ইরানের সরকারকে জানানো হলে অবশ্যই স

১৪ ঘণ্টা আগে

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেস সচিব বলেন, কৃষক কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়; এটি দেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হবে। এই কার্ডের মাধ্যমে ধাপে ধাপে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা দেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই : গণপূর্তমন্ত্রী

পূর্তমন্ত্রী আরও বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা- এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই অবস্থা পরিবর্তন করতেই হবে এবং এখনই করতে হবে।

১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

পল কাপুরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তার কাছে উল্লেখ করেছি, আমাদের দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর বা বিস্তৃত হয় তাহলে এ শঙ্কা বাড়তে পারে। তার চাইতে…এবং একইসঙ্গে আমাদের মতো দেশের পক্ষে এই যুদ্ধের অর্থনীতিক যে

১৬ ঘণ্টা আগে