‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৮: ৫৪
শনিবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন জয়নুল আবেদীন ফারুক। ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জন্য অর্থমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দিন, যাতে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকে।’

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবেদীন ফারুক বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের ইতিহাসে সরকারের একটি স্মরণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। দেশের স্বাধীনতার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মান আরও সুদৃঢ় করতে ভাতা বৃদ্ধি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক আত্মত্যাগ যেমন স্মরণ রাখতে হবে, তেমনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসও কখনো ভোলা যাবে না।

বক্তব্যের শুরুতে একটি ‘সুন্দর বাজেট’উপস্থাপনের জন্য অর্থমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানান সরকারদলীয় এ সংসদ সদস্য। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।

স্বাস্থ্য খাতের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তাঁর মতে, এ উদ্যোগ শিল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

নারীর ক্ষমতায়ন ও তরুণদের বেকারত্ব দূরীকরণে বাজেটে গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন জয়নুল আবেদীন ফারুক। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংসদের সব রাজনৈতিক দলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাজেট নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বহু বাজেটের সময় ‘মানি না, মানব না’ স্লোগান শোনা গেলেও এবার সেই পরিস্থিতি তৈরি হয়নি। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, সমালোচনা অবশ্যই করবেন, তবে তা হতে হবে গঠনমূলক। ‘সমালোচনা আপনারা করুন, জবাব আমরা দেব। কিন্তু সমালোচনা গঠনমূলক হতে হবে।’

তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্

৫ ঘণ্টা আগে

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে তীব্র গণঅভ্যুত্থান গড়ে ওঠে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওইদিনই উত্তেজিত জনতা গণভবনে প্রবেশ করে উদযাপন করে এবং ভবনটিতে

৬ ঘণ্টা আগে

জুলাই স্মৃতি জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু: ড. ইউনূস

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ ঘণ্টা আগে

খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দরজা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৭ ঘণ্টা আগে