প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘নিখোঁজ’ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে পুলিশের মহাপরিদর্শককে এ তথ্য জানাতে বলা হয়েছে।
আদালতের সামনে রাসেলকে হাজির করার নির্দেশনা তার বাবার করা রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল।
আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার রাসেলের ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে আদালত আইজিপিকে নির্দেশ দিয়েছেন। ঠিক কতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে, তা আদালত উল্লেখ করেননি। তবে অবিলম্বেই তা জানাতে বলেছেন আদালত।
ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে বেআইনিভাবে বা আইনগত কর্তৃত্ববহির্ভূতভাবে আটকে রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাকে আদালতের সামনে হাজির করতে নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি), লালবাগ জোনের কমিশনার, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন। আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি। নিখোঁজের পরদিন লালবাগ থানায় সাধারণ ডায়রি করেন রাসেলের বাবা মো. আবুল হোসেন সরদার। এরপর ছেলের সন্ধান চেয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদনও করেন তিনি। পরে গত ১০ জুলাই হাইকোর্টে রিট করেন আবুল হোসেন সরদার।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে একটি বৈঠক হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১৮ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১৮ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১৮ ঘণ্টা আগে