প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তানিফার মামা-মামিসহ তাদের দুই সন্তান।
বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তানিফা আহমেদ।
রাতে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র, তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সহিত কাজ করে গেছেন। তার অকালে এভাবে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করুন। আমিন।’
দুর্ঘটনায় নিহত হয়েছেন তানিফার মামা-মামিসহ তাদের দুই সন্তান। তারা হলেন তানিফা আহমেদের মামা রফিকুল ইসলাম শামীম (৪৬) ও তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫)। তাদের দুই মেয়ে ৮ বছরের লিয়ানা এবং আনীসা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, মরদেহ উদ্ধার করার পর পরিচয় শনাক্তে সময় লেগেছে। আমার যতটুকু নিশ্চিত হতে পেরেছি গাড়িটিতে একই পরিবারের পাঁচ সদস্য ছিল। পাশাপাশি আরও এক দম্পতি মারা গেছে এ দুর্ঘটনায়। পরিচয় জানার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে
১৫ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে
১৫ ঘণ্টা আগে
পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
১৬ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১৬ ঘণ্টা আগে