ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কলাবাগানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ। তারা হলেন- কাউছার হাওলাদার (৫৫) ও হাসান আল-রোমান (৩২)।

এদের মধ্যে কাউছার কলাবাগান থানা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হাসান আল রোমান নিউ মডেল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল পান্থপথ সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির উদ্দেশে রওয়ানা করে। দুপুরের দিকে গ্রিন লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তাদের হামলায় ভিকটিম কলাবাগান থানার শ্রমিক দলের সভাপতি রাসেল হাওলাদার (৩৮), ১৬ নম্বর ওয়ার্ড কলাবাগান থানার দপ্তর সম্পাদক মো. রিয়াজ (৩৫) ও কলাবাগান থানার কৃষক দলের ওসমান গণি (৩৩) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় কাজী ইয়াদ মইনুদ্দিন বাদী হয়ে ৭ নভেম্বর কলাবাগান থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ নভেম্বর) রাতে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে কাউছার ও হাসান আল-রোমানকে গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় গুম আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি

১৪ ঘণ্টা আগে

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৪ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১৮ ঘণ্টা আগে