চাকসু নির্বাচন: দুপুর ২টা পর্যন্ত মোট ভোটগ্রহণের হার ৪০ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। সকাল ৯টা থেকে ভোটের কার্যক্রম শুরু হলেও বিভিন্ন অনুষদে ভোট কেন্দ্রে ব্যালট দেওয়া হয়েছে সাড়ে নয়টায়। সাড়ে চার ঘণ্টায় মোট ১৫ ভোট কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ১১ হাজার। ভোটের হার প্রায় ৪০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার গোলাম হোসেন হাবীব।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৬০টি কক্ষের ৬৮৯টি বুথে ২৭ হাজার ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের তিনটি ভোটকেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ১ হাজার ৬০৩ জন ভোট দিয়েছেন। এখানে তিনটি কেন্দ্রে বুথ রয়েছে ১১৩টি। এখন পর্যন্ত ১ হাজার ৬০৩ জন ভোট দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন জানান, বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৮ জন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৬০৩ জন।

এর মধ্যে শাহ আমানত হলের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে ২ হাজার ২৪৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪৬ জন—ভোটগ্রহণের হার ৩৫ শতাংশ।

মাস্টারদা সূর্য সেন হলের ভোটকেন্দ্রে ৫১৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৭ জন—হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

শহীদ আবদুর রব হলের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে ১ হাজার ৭৭৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪০ জন—হার ৩৬ শতাংশ।

দুপুরের পর ভোটগ্রহণের গতি আরও বাড়ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

৪ ঘণ্টা আগে

মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার: হাসনাতকে স্পিকার

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন।

১৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু

অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এসময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

১৬ ঘণ্টা আগে

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

এতে আরো জানানো হয়, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

১৬ ঘণ্টা আগে