সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না: তোফায়েল আহমেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কার ছাড়া জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার; কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সংস্কার না করে জাতীয় সংসদ আর স্থানীয় সরকার; কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না।  

এছাড়া, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের উপায় উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৪০ দিনের একটি শিডিউলে ইউনিয়ন, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে ২২৫ দিন লাগে। খরচ হয় দুই হাজার ৩০০ কোটি টাকা। একটি শিডিউলে খরচ নেমে আসবে ৭০০ কোটি টাকায়।

এর আগে, বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে ফিরলেন স্পিকার, বললেন ‘আমিও শুনেছি’

বিমানবন্দরে সাংবাদিকরা হাজির হলে তাদের প্রশ্নের জবাবে স্পিকার বলেছেন, মেডিকেল চেকআপ শেষ হয়ে যাওয়ার কারণে এবং ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে এসেছেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনিও অন্য সবার মতো শুনেছেন, কিছু জানেন না।

৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর সর্বনিম্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বাংলাদেশের কয়েকটি প্রধান প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশের ওপর আরোপ করা হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

৬ ঘণ্টা আগে

খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ

অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে