‘খণ্ডিত সংস্কারে’র অংশ হবে না বিরোধী দল, নতুন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘প্রাইভেট মেম্বার ডে’তে মন্ত্রীর বিল উত্থাপন করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা ও সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংস্কার প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন তারা। পাশাপাশি এসব বিলের মাধ্যমে ‘খণ্ডিত সংস্কার’ করা হচ্ছে উল্লেখ করে এর অংশ হতে চান না বলেই ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে জাতীয় মানবাধিকার কমিশন, গুম ও সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপনের ঠিক আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালে বৃহস্পতিবারের দিনটি ‘প্রাইভেট মেম্বার ডে’ তথা শুধু বেসরকারি সদস্য (প্রাইভেট মেম্বার) বা বিরোধীদলীয় সংসদ সদস্যদের কার্যাবলির জন্য নির্ধারিত থাকে। কিন্তু এ দিন তিনটি বিল সংসদে উত্থাপনের জন্য আনা হয়। অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে ‘প্রাইভেট মেম্বার ডে’তে কার্যসূচিতে বিল অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করেন।

শফিকুর রহমান বলেন, ‘প্রাইভেট মেম্বার ডেতে মন্ত্রীর বিল উত্থাপন করা যায় কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তাছাড়া একাধিক বেসরকারি বিল এখনো বিচারাধীন। এখানে মন্ত্রীদের বিল এনে সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে না?’

তিনি আরও বলেন, ‘এটি ভালো দৃষ্টান্ত নয়। বেসরকারি সদস্যদের দিনটি শুধু তাদেরই প্রাপ্য। আমরা এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক নই।’

জুলাই সনদের গণভোট অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন না করা নিয়েও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। বলেন, ‘সংসদকে ঠেলে একপেশে করে ফেলা হচ্ছে। আমরা নীতিগতভাবে এ ধরনের বিলে অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি, এর মাধ্যমে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়া হচ্ছে। আমরা এর পক্ষে নাই।’

বিলের অংশ হতে চান না বলেই ওয়াকআউট করছেন জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘এখন আপনারা যা উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা এভাবে খণ্ডিত সংস্কারের অংশ হতে চাই না। আমরা ওয়াকআউট করছি।’

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যেতে থাকেন। এ সময় অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। কিন্তু সংসদের ভেতরে সবকিছু আলোচনা করা দরকার। না হলে জাতি কী পাবে? আমি অনুরোধ করব, আপনারা বসুন। আলোচনায় অংশগ্রহণ করুন। পক্ষ-বিপক্ষ বিতর্ক থাকবে। বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের উচিত সংসদকে প্রাণবন্ত রাখা এবং তুচ্ছ বিষয়ে ওয়াকআউট না করা। সরকারি ও বিরোধী দলের তর্ক-বিতর্ক সংসদ কক্ষের ভেতরেই হওয়া উচিত এবং সব সিদ্ধান্তের মীমাংসাও এখানেই করা প্রয়োজন।

তবে বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা এসব কথায় কর্ণপাত করেননি। তারা ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশাবাদ সিইসির

আগামী সেপ্টেম্বরের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই মাঠপর্যায়ে কার

৮ ঘণ্টা আগে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকার দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

৮ ঘণ্টা আগে

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা দেবে ফ্রি এআই প্ল্যাটফর্ম ‘লাট্টু’

মাইক্রোসফট, ডিজনি, গুগল ও অ্যামাজনসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মঅভিজ্ঞ বাংলাদেশের সফল প্রযুক্তিবিদদের উদ্যোগে তৈরি হয়েছে এই এআই প্ল্যাটফর্ম। বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী এসব প্রযুক্তিবিদ নিজেদের শেকড়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও সুসংগঠিত কর

৯ ঘণ্টা আগে

দুষ্টু লোকে বলে টুকু আসে, টুকু যায়— লোডশেডিং নিয়ে সংসদে রুমিন

জ্বালানি সংকট, লোডশেডিং নিয়ে সংসদে সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না— টুকু আসে, টুকু যায়। এ আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’

৯ ঘণ্টা আগে