বাংলাদেশ-ভারত টেস্ট

দিনের শুরুতেই বিদায় মুমিনুল হকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কানপুরে রোমাঞ্চকর পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। এখনও ২ রানে পিছিয়ে আছে তারা। ব্যাটিংয়ে আছেন সাদমান ও অধিনায়ক শান্ত। লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম দুই ওভারে দশ রান তোলার পরেই আউট হলেন মুমিনুল।

দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালোর ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছিলেন মুমিনুল। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল বাউন্ডারি। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। সেখানেও ছিল সাদমানের বাউন্ডারি।

এরপরেই টাইগার ইনিংসে আঘাত হানেন অশ্বিন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৪ রানে। এরপরেই তাদের লক্ষ্য থাকবে স্কোর বাড়িয়ে নেওয়ার।

এর আগে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত। বিপরীতে খেলতে নেমে ১০ রানেই বিদায় নেন ওপেনার জাকির হাসান। নাইটওয়াচম্যান হিসেবে নেমে হাসান মাহমুদও এদিন হয়েছিলেন ব্যর্থ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

৯ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

৯ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে