পাবনা-১ ও ২ আসনের সীমানা আগের মতো রাখতে রায় হাইকোর্টের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৬
পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের মতো সীমানা পুনর্বহালের দাবিতে গত ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে সে অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন এলাকায় সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংশ্লিষ্ট আসনের বাসিন্দারা বিক্ষোভ করেন।

ইসির গেজেট অনুযায়ী, পাবনা–১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন। আর সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে গঠন করা হয়েছিল পাবনা–২ আসন।

তবে হাইকোর্ট এ সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা আগের মতো বহাল থাকছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৫ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৬ ঘণ্টা আগে
Advertisement