জাতীয় সংসদ নির্বাচন

ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে আসছে একাধিক প্রস্তাবনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্রপতি শাসিত দুই ধরণের সরকারই দেখা গেছে। রাজনৈতিক পট পরিবর্তনে নির্বাচনকালীন সরকারের ভিন্নতাও চোখে পড়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহিত ও বাতিলও হয়েছে।

তবে জাতীয় নির্বাচনে একটি আসনে ভোটারদের অংশগ্রহণের মাত্রা নিয়ে এর আগে তেমন কোনো আবশ্যিকতা ছিল না। এবার প্রস্তাবনায় আসতে পারে এই বিষয়টি। সেইসাথে রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার আলাপও আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের কম ভোট পড়লে, ওই আসনের ভোট বাতিল বা পুনরায় নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তাব করা হবে। এছাড়া নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি ওঠে। সে অনুযায়ী নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করাসহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় থাকছে, ভোটের হারের নিদিষ্ট করার বিষয়টিও।

নির্দিষ্ট আসনে আবশ্যিক মাত্রার ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেন, ‘না ভোট’ যদি বিজয়ী হয় (কোনো প্রার্থীকেই ভোট না দেয়া বা অংশগ্রহণে বিরত থাকা), তাহলে সেই আসনে পুনরায় ভোটের ব্যবস্থা করা হবে। একটা নির্দিষ্ট শতাংশ ভোটারের স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। এটি না হলে, মানুষ কেন ভোট বর্জন করছে, সেই আলাপও উঠে আসবে। এখনও শতকরা কত শতাংশ ভোটারের উপস্থিতি থাকতেই হবে, প্রস্তাবনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আলোচনা চলছে।

এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচনের বিষয়ে ভাবা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত থাকবে উপজেলা, ইউপি, সিটি কর্পোরেশনসহ সারা দেশের স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিরা। এছাড়া নতুন সিস্টেমে সংসদের দ্বিকক্ষের (উচ্চকক্ষ) ভোটও থাকবে বলে জানান তিনি।

কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিক আরমান বলেন, শুধুমাত্র যেসব আসনে নির্দিষ্ট পরিমাণ ভোটের কম ভোট পড়বে সেখানে ভোট বাতিল করে পুনরায় নির্বাচন করার ব্যপারে প্রস্তাবনা দেয়া হবে। পরিমাণ হিসেবে শতকরা ৪০ থেকে ৫০ শতাংশ ভোট প্রস্তাবনায় উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনেকগুলো খসড়া পরিকল্পনা রয়েছে। সবগুলো নিয়েই আলোচনা চলছে। পরবর্তীতে যারাই নির্বাচিত হবে, তাদের দায়িত্ব থাকবে সেগুলো বাস্তবায়ন করা।

সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকার যেন পিছুটান না দেয়, এজন্য জাতীয় সনদ করার কথাও জানিয়েছেন কমিশন প্রধান।

প্রসঙ্গত, টানা দেড় দশক মসনদে থাকার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ৩টি সংসদ নির্বাচন, ভোটার উপস্থিতি ও ভোটের হার ছিলো প্রশ্নবিদ্ধ। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে ১৫৩টি আসনে ভোট হয়নি। বাকি ১৪৭ টি আসনে ভোটার হার দেখানো হয়েছিলো ৪০% শতাংশ। রাতের ভোট হিসেবে বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে (২০১৮) ভোটের হার ছিলো ৮০%। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ ভাগ। অভিযোগ রয়েছে, কাগজে কলমে ভোটের এই হার দেখানো হলেও বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৮ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে