ডেস্ক, রাজনীতি ডটকম

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটটির নিরাপদে অবতরণ করায় ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন যাত্রীকে এই বীরত্ব গাথার অংশীদার মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতা ও বিচক্ষণতায় বিমানটির সফল অবতরণ ঘটে।
বিমানের ফেসবুক পেজে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে যায়। এরকম অবস্থায় থাকাকালেও বিমানের অভিজ্ঞ এবং দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলটদের এবং কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। ক্যাপ্টেন বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ সঙ্গে দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন সম্মানিত যাত্রী এই বীরত্ব গাথার অংশীদার বলে মনে করে বিমান।

ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি নিজে কিংবা তাঁর স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা ইউরোপীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দক্ষ ও সাশ্রয়ী শ্রমিকের বিশাল বাজার রয়েছে। সরকার বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ২০২৬ সালে একটি ‘ইইউ-বাংলাদেশ বিজন
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। এবারের নির্বাচনে এর চেয়ে বেশি ভোট পড়বে বলে সরকার আশাবাদী।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’
৩ ঘণ্টা আগে