অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

ডেস্ক, রাজনীতি ডটকম
মেটা। ফাইল ফটো

যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক অফকমের বিরুদ্ধে নতুন আইনি চ্যালেঞ্জে নেমেছে মেটা। প্রতিষ্ঠানটির মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে আইনের আওতায় বাড়তি নিয়ন্ত্রণের অধীন ‘ক্যাটাগরি-১’ সেবা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে তারা।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ কনটেন্ট শনাক্ত ও তা নিয়ে তথ্য সংরক্ষণের মতো বাড়তি দায়িত্ব পালন করতে হয়।

মেটার আপত্তির একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত যোগাযোগভিত্তিক সেবার ওপর এসব বাড়তি দায়িত্ব প্রয়োগ। কোম্পানিটির যুক্তি, ব্যক্তিগত একান্ত যোগাযোগ বা ছোট গ্রুপের মেসেজিং সেবার জন্য তৈরি হয়নি— এমন কিছু ক্যাটাগরি-১ দায়িত্ব এসব প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে।

মেটা বলেছে, তারা আইনটি বাতিলের দাবি করছে না, বরং অফকম আইনটির যে ব্যাখ্যা ও প্রয়োগ করছে, তার নির্দিষ্ট কিছু দিকের বিরোধিতা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মেটার অফকমের বিরুদ্ধে দ্বিতীয় দফার বড় আইনি লড়াই। এর আগে মে মাসে প্রতিষ্ঠানটি অনলাইন নিরাপত্তা আইনের অধীনে অফকম কীভাবে প্রযুক্তি কোম্পানির কাছ থেকে ফি আদায় এবং জরিমানা নির্ধারণ করে, তা নিয়ে হাইকোর্টে বিচারিক পর্যালোচনা চেয়েছে। মেটার আপত্তি, ফি ও সম্ভাব্য জরিমানা নির্ধারণে কোম্পানির বিশ্বব্যাপী আয় বিবেচনা করা হচ্ছে, যা তাদের মতে অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ।

আইন অনুযায়ী, অনলাইন নিরাপত্তা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো কোম্পানিকে তার নির্ধারিত বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত অথবা এক কোটি ৮০ লাখ পাউন্ডের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা করা যেতে পারে। অফকমের কার্যক্রমের খরচও নির্দিষ্ট প্রযুক্তি কোম্পানির কাছ থেকে আদায় করা ফি দিয়ে চালানো হয়। এই ব্যবস্থার বিরুদ্ধেও মেটার মামলা অক্টোবর মাসে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।

মেটা একা নয়। টিকটক, এক্স, রোবলক্স ও কোয়ারাও অফকমের বিভিন্ন সিদ্ধান্ত ও তথ্য চাওয়ার প্রক্রিয়া নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছে। টিকটক ও এক্সের আপত্তির একটি বিষয় হলো— তাদের কাছ থেকে নিয়ন্ত্রক যে পরিমাণ অভ্যন্তরীণ তথ্য ও নথি চাইছে, তা আইনের ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে কি না।

অফকম অবশ্য এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। নিয়ন্ত্রকটির বক্তব্য, পার্লামেন্ট তাদের এমন একটি প্রযুক্তি খাত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে, যা দীর্ঘদিন কার্যকর নিয়ন্ত্রণের বাইরে ছিল। সংস্থাটি জানিয়েছে, মেটাসহ প্রযুক্তি কোম্পানিগুলোর চ্যালেঞ্জের বিরুদ্ধে তারা তাদের সিদ্ধান্ত ও যুক্তি জোরালোভাবে রক্ষা করবে।

ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলছে, যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ধাপে ধাপে ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পূর্ণ বাস্তবায়ন আগামী বছর হওয়ার কথা। ফলে মেটা ও অন্যান্য প্রযুক্তি কোম্পানির এসব মামলা শুধু নির্দিষ্ট প্ল্যাটফর্মের ওপর বর্তমান দায়িত্বের প্রশ্ন নয়, আদালতের সিদ্ধান্তগুলো যুক্তরাজ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ভবিষ্যতে অনলাইন নিরাপত্তা বিধি কীভাবে প্রয়োগ হবে, তার নজিরও তৈরি করতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকসুদ কামাল ও জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৮ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

২০ ঘণ্টা আগে
Advertisement