প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমানে দেশে সকল মোবাইল অপারেটরের নিবন্ধিত সিমের প্রায় অর্ধেক নিস্ক্রিয় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, দেশে নিবন্ধিত সিম সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় সিম ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার বলে জানিয়েছেন
সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জনান।
এ সময় অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জুনাইদ আহমেদ পলক জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটর চারটি—গ্রামীন ফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে গ্রামীণফোন লিমিটেডের নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫, বাংলালিংক ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২, রবি অজিয়াটা লিমিটেড ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩। মোট সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।
গ্রামীণফোন লিমিটেডের সক্রিয় সিম ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটা ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংক ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। সক্রিয় মোট সিমের সংখ্যা ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
৮ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
৮ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
৯ ঘণ্টা আগে