বিচিত্র

সাগরের ফেনা কীভাবে তৈরি হয়?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১: ১৯
সাগরের ফেনা

সমুদ্রের ধারে হাঁটতে গেলে অনেক সময় দেখি পানির ওপর ঘন সাদা ফেনা ভেসে আছে। অনেক সময় মনে হয়, যেন দুধের মতো সাদা কিছু একটা ছড়িয়ে আছে পানিতে। তখন মনে প্রশ্ন জাগে, এই ফেনা কোথা থেকে আসে? এটা কি কোনো ক্ষতির কারণ?

ফেনা কীভাবে তৈরি হয়?

সমুদ্রের পানিতে থাকে অনেক ধরনের উপাদান—লবণ, প্রোটিন, চর্বি, শৈবাল, ময়লা, এমনকি ডিটারজেন্টও। যখন ঢেউ সমুদ্রের পানিকে জোরে ধাক্কা দেয়, তখন পানির ভেতর বাতাস ঢুকে যায়। এর ফলে পানির ভেতরে ছোট ছোট বুদ্‌বুদ তৈরি হয়।

এই বুদ্‌বুদগুলো একসাথে মিশে বড় ফেনায় পরিণত হয়। ঠিক যেভাবে আমরা সাবান দিয়ে হাত ধুলে ফেনা তৈরি করি, সমুদ্রেও কিছুটা সে রকম হয়।

নদীতেও মাঝেমধ্যে ফেনা দেখা যায়, তবে সমুদ্রের পানির ঢেউ অনেক বেশি জোরালো হওয়ায় সেখানে ফেনা বেশি হয়।

ফেনার রঙ আর ধরন কেন ভিন্ন হয়?

সব জায়গার সমুদ্রের ফেনা এক রকম নয়। কোথাও সাদা, কোথাও একটু ধূসর। কেন? কারণ প্রতিটি জায়গার সমুদ্রের পানিতে মিশে থাকা জিনিসপত্র আলাদা হয়। কিছু জায়গায় শৈবাল বেশি, কোথাও দূষণ বেশি। আবার কোথাও পানিতে প্রাকৃতিক জৈব পদার্থ বেশি থাকে। এইসব মিলিয়ে ফেনার রঙ ও ঘনত্ব ভিন্ন ভিন্ন হয়।

শৈবাল আর বড় বড় ফেনার সম্পর্ক কী?

বিশেষ করে শৈবাল যখন পচে যায়, তখন পানিতে অনেক জৈব পদার্থ মিশে যায়। এই জৈব পদার্থগুলো ঢেউয়ের ধাক্কায় ফেনা তৈরিতে সাহায্য করে। তাই কোনো কোনো সময় সমুদ্রের ধারে বিশাল ফেনার স্তূপ দেখা যায়।

এই ফেনা কি বিপদ ডেকে আনে?

ভয়ের কিছু নেই। বেশিরভাগ সময় সমুদ্রের ফেনা মানুষের জন্য ক্ষতিকারক নয়। বরং এটি প্রমাণ করে যে, সমুদ্রের মধ্যে জীববৈচিত্র্য আছে, প্রাণ আছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে ফেনা ক্ষতিকারক হতে পারে। যদি ফেনা তৈরি হয় কোনো বিষাক্ত শৈবাল থেকে, তখন সমস্যা হয়।

উদাহরণ হিসেবে বলা যায়—‘কারেনা ব্রেভিস’ নামে এক ধরনের শৈবাল আছে, যা যখন পচে, তখন বিষাক্ত গ্যাস ছাড়ে। যখন এই ধরনের ফেনার বুদ্‌বুদ ফেটে যায়, তখন সেই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। এতে মানুষের চোখ জ্বালা করতে পারে, অথবা শ্বাস নিতে কষ্ট হতে পারে।

শুধু মানুষের নয়, পাখিরাও এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০০৭ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এবং ২০০৯ সালে প্যাসিফিক নর্থওয়েস্টে দেখা গেছে, বিষাক্ত ফেনার কারণে পাখিদের পালক ভিজে যায়। পালকের জলরোধী ক্ষমতা নষ্ট হয়ে গেলে পাখিরা ঠান্ডায় মারা যায়।

তাহলে কী করণীয়?

যদি কোনো উপকূলে গিয়ে দেখো, অস্বাভাবিক রকমের ফেনা জমে আছে বা ফেনার গন্ধ খুব বাজে লাগছে, তাহলে একটু সাবধান হও। সরাসরি সেই ফেনার মধ্যে হাঁটা বা খেলা না করাই ভালো। আর যদি চোখে বা গায়ে সমস্যা অনুভব করো, তবে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

সূত্র: হাউ ইটস ওয়ার্কস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার, আরও জোরালো রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করতে হয়। ফলে স্পিকারের তড়িঘড়ি করে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

১২ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ দুই-একদিনের মধ্যে, দায়িত্বে আসতে পারেন স্পিকার

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

১৭ ঘণ্টা আগে

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬ হাজার ১৬৫

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

১৮ ঘণ্টা আগে