আইফোনে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটির সুবিধা, ইলন মাস্কের হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম

টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রযুক্তি চ্যাট জিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে এ প্রযুক্তি সংযোজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সময় সোমবার অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এই ঘোষণা দেয়।

বিবিসির খবর অনুসারে, ভয়েস কমান্ড সিস্টেম সিরি-র সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলিকে ওপেনএআই-এর চ্যাট জিপিটি’র সাহায্যে আরও শক্তিশালী করে তুলতে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নিয়েছে অ্যাপল।

নতুন ফিচারগুলো আইফোন ও ম্যাকবুক ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে। টেক্সট ও কন্টেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যেতে পারে চ্যাট জিপিটি।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন যে এই পদক্ষেপটি তার কোম্পানির পণ্যগুলিকে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাবে।

তবে প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক ওপেনএআইয় ও অ্যাপলের একত্রে কাজের ঘোষণাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না। অ্যাপলের পণ্যে চ্যাটজিপিটি প্রযুক্তি আনা হলে নিজের সব কোম্পানিগুলোতে আইফোনসহ অ্যাপলের অন্যান্য পণ্য বা ডিভাইসের ব্যবহার বন্ধের হুমকি দিয়েছেন তিনি। সোমবার এক্সে মাস্ক লেখেন, অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।

মূলত অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক। আর এই বিষয়টিই প্রকাশ পেয়েছে তার টুইটে। আর তাই টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, নিউরালিংকসহ তার কোম্পানিগুলোতে অ্যাপলের তৈরি আইফোন ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

২১ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে