প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভার ওয়েবসাইটসহ সরকারি-বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের দাবি করেছে একদল হ্যাকার। তাদের দাবি, বাংলাদেশি বিভিন্ন ওয়েবসাইট ভারতীয় হ্যাকাররা হ্যাক করলে তার প্রতিবাদে তারা এ কাজ করেছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ওপি চাওয়ালা নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাকিংয়ের তথ্য জানানো হয়।
চ্যানেলটিতে দেওয়া হ্যাকিংয়ের শিকার বিভিন্ন ভারতীয় ওয়েবসাইটের ইউআরএলে গিয়ে দেখা যায়, এসব ওয়েবসাইটে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার ঝুলছে। ওয়েবসাইটগুলোতে জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন উদ্যাপনের একটি শর্ট ভিডিও যুক্ত করা হয়েছে। জুড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্নক স্লোগান।
হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলোতে লেখা হয়েছে, ‘আর যদি কোনো একটি বাংলাদেশি আইটি অবকাঠামোও তাদের দ্বারা আক্রান্ত হয়, তাহলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে বেশি দুর্বল, সেটা সবাই জানে।’
ব্যানারের শুরুতেই বলা হয়েছে, ‘ওয়েবসাইট হারানোর দুঃখ, ইন্ডিয়া ছাড়া আর কে ভালো জানে?’
ওই টেলিগ্রাম চ্যানেলে মোট ১১৮টি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে, যেগুলো হ্যাকড বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সাইট অবশ্য প্রতিষ্ঠানগুলো রিকভার করেছে। কয়েকটি ওয়েবসাইট রিকভার করা না হলেও ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে