আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) অবরোধের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েক শ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আশপাশের সড়কের তীব্র যানজট। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থতো লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের-সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

৬ ঘণ্টা আগে