চুরি হওয়া ফোন নিজেই লক হবে, করা যাবে লোকেশন ট্র্যাক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১০: ১২

স্মার্টফোন চুরি হলে অটোমেটিক লক হয়ে যাবে। হারিয়ে গেলে দ্রুত তার লোকেশন ট্র্যাক করতে পারবেন। এমনই নতুন অ্যান্টি-থেফট এবং রিমোট লক ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড ১০ বা তার বেশি আপডেট ফোনে কাজ করবে এই ফিচার। প্রথমে ব্রাজিলে চালু হবে, তারপর ভারতসহ অন্যান্য দেশে এই ফিচার রোল আউট করবে গুগল।

স্মার্টফোনে থাকে অসংখ্য ব্যক্তিগত তথ্য। আর তা যদি চোরের হাতে যায় তাহলেই বিপত্তি। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে অ্যান্টি-থেফট ফিচার আনছে সার্চ ইঞ্জিন গুগল। বিশ্বের মধ্যে সর্বপ্রথম ব্রাজিলে এই সুবিধাটি চালু করতে চলেছে কোম্পানি।

ভারতসহ অন্যান্য দেশের ব্যবহারকারীদের ফোনে শিগগিরই তা রোল আউট হবে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয় গুগলের আই/ও বা ইনপুট/আউটপুট ২০২৪। সেখানে অ্যান্ড্রয়েড সম্পর্কিত নানা ফিচার্স ঘোষণা করে গুগল। তার মধ্যে একটি অ্যান্টি-থেফট ফিচার। এটি অ্যান্ড্রয়েড ১০ বা তার বেশি আপডেট ফোনে পাওয়া যাবে। অর্থাৎ আপনার ফোন কয়েক বছর পুরোনো হলেও ফিচারটি পাবেন।

স্মার্টফোনে একটি নতুন অ্যালগরিদম আনছে গুগল। সহজ ভাষায় বললে, এমন একটি সিস্টেম যা এআই দ্বারা পরিচালিত। চোরেরা সাধারণ ফোন ছিনতাই করে পালিয়ে যায়। সেই সময় এআই তার অ্যালগরিদমকে কাজে লাগিয়ে সেটি ডিটেক্ট করবে। ফোনে কিছু অস্বাভাবিক বলে তা তাৎক্ষণিক ধরে নেবে এআই। আর ওই মুহূর্তেই লক হয়ে যাবে স্মার্টফোন।

আরও একটি ফিচার আসছে, সেটি হলো রিমোট লক ফিচার। ফোন চুরি হলে বা খুঁজে না পেলে চিন্তায় পড়ে যান সবাই। কারণ তাতে রয়ের অসংখ্য ব্যক্তিগত তথ্য। তাছাড়া অনেকেই ফোনের পাসওয়ার্ড ভুলে যান। এই সব সমস্যা যাতে না হয় তার জন্য আনা হয়েছে রিমোট লক ফিচার। এটির কাজ হলো, আপনি ফোন থেকে অনেক দূরে থাকলেও অন্য ডিভাইসের মাধ্যমে সেটি লক করতে পারবেন।

গুগলের যে Find My Device অ্যাপ রয়েছে তাতে বাড়তি সুবিধা যোগ করবে রিমোট লক ফিচার। এক্ষেত্রে একটি সিকিউরিটি চ্যালেঞ্জ করে রাখতে হবে ইউজারকে। যেমন আপনার পোষ্য বা প্রিয় খেলোয়াড়ের নাম কী ইত্যাদি। Find My Device অ্যাপ খুলে হারিয়ে যাওয়া ফোনে Factory Reset অপশন কমান্ড করতে পারবেন।

এটি বেশ কার্যকরী হতে পারে, যদি আপনার ফোনের পিন বা পাসওয়ার্ড জেনে যায়। ফ্যাক্টরি রিসেট করে দিলে ফোনের সমস্ত তথ্য মুছে যাবে। ফলে ওই মোবাইল আর অ্যাক্সেস করা যাবে না। এই সব নিরাপত্তা ফিচার শিগগিরই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যোগ করতে চলেছে গুগল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১৮ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৮ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

২০ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

২০ ঘণ্টা আগে